কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ
'এই ওঠো,
আমি, আ…মি…।'
আর অমি এ-কী শুনলাম
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।
ভাল কবিতা । আমি পছন্দ করি।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteআমার,অনেক পছন্দের কবিতা রবিতরে এই
ReplyDeleteএকটাকবিতা,আমি অনেকবার লাইভেপড়ছি।
অনেকবার পড়লাম
ReplyDeleteআমার অনেক ভাললাগারকবি।
ReplyDeleteআমার অনেক ভাল লাগার একটি কবিতা।
ReplyDeleteহৃদয়ে দাগ কেটে গেল।
ReplyDeleteভালো লাগলো
ReplyDeleteঅনেক পছন্দের একটি কবিতা
ReplyDeleteনির্মলেন্দু গুন এমন একজন কবি যার কবিতা হৃদয়ে আবেগ গুলোকে এক জায়গায় স্থির থাকতে দেয় না তাড়িত করে, ঘনীভুত করে, অস্থির করে তোলে মনকে।
ReplyDelete