আবার একটা ফুঁ দিয়ে দাও - নির্মলেন্দু গুণ

আবার একটা ফুঁ দিয়ে দাও,
মাথার চুল মেঘের মতো উড়ুক ।
আবার একটা ফুঁ দিয়ে দাও,
স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক ।

আবার একটা ফুঁ দিয়ে দাও,
আটোমেটিক ঘড়ির মতো
চলতে থাকি একা ।

আবার একটা ফুঁ দিয়ে দাও,
অন্ধকারে সলতে হয়ে
জ্বলতে থাকি একা ।

আবার একটা ফুঁ দিয়ে দাও,
ফুসফুসে পাই হাওয়া ।

2 comments:

  1. আবার একটা ফু না দিলে-
    কেমনে হবে জীবন তরী বাওয়া!

    ReplyDelete