২০
আর কি আমি তোমায় ছাড়ি ?
ছাড়তে-ছাড়তে, ছাড়তে-ছাড়তে,
পৌঁছে গেছি ছাদ-কিনারে ।
এখন আমি রোদে পুড়ি,
জলে ভিজি;--এখন আমায়
আস্তে যেতে বাতাস নাড়ে ।
এখন আমি হাত ছাড়লেই মাটি ।
আর কি আমি তোমায় ছাড়ি ?
তুমি আমার শেষ-আশ্রয়, মাগো!
তুমি আমার দেশ, দুর্জয় ঘাঁটি ।
No comments:
Post a Comment