Showing posts with label কাব্যগ্রন্থঃ আবার একটা ফুঁ দিয়ে যাও. Show all posts
Showing posts with label কাব্যগ্রন্থঃ আবার একটা ফুঁ দিয়ে যাও. Show all posts

আবার একটা ফুঁ দিয়ে দাও - নির্মলেন্দু গুণ


আবার একটা ফুঁ দিয়ে দাও,
মাথার চুল মেঘের মতো উড়ুক ।
আবার একটা ফুঁ দিয়ে দাও,
স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক ।

আবার একটা ফুঁ দিয়ে দাও,
আটোমেটিক ঘড়ির মতো
চলতে থাকি একা ।

আবার একটা ফুঁ দিয়ে দাও,
অন্ধকারে সলতে হয়ে
জ্বলতে থাকি একা ।

আবার একটা ফুঁ দিয়ে দাও,
ফুসফুসে পাই হাওয়া ।

পদ্ম মৃত্যু - নির্মলেন্দু গুণ


পদ্ম ফোটানোর জন্যে একটা পুকুর কেটেছিলাম ।
ঝর্নার মতো জল উঠবে তার পাতাল থেকে ।
ভালোবেসে নিজের হাতে কেটেছি হাজার কোয়া মাটি ।
কিন্তু পাতাল চিরে উঠে আসেনি স্বচ্ছতোয়া নদী,
দু'কূল ছাপিয়ে উঠেনি স্বর্গীয় মদে ফেনা ।

দিন শেষে দেখি পদ্মের মৃণালে শুধু মৃত্যু ফুটে আছে

আমি বিষ খাচ্ছি, অনন্ত - নির্মলেন্দু গুণ


আমি বিষ খাচ্ছি অনন্ত, আমি বিষ খাচ্ছি ।
তুই একটু অপেক্ষা কর ।
বাইরে এমন চাঁদ, এমন জ্যোৎস্না,
তোর বুঝি ভালো লাগছে না,
কী যে ভালো লাগছে আমার !
অনন্ত, তুই তার কিছুই জানলি নে,
কিচ্ছু জানলি নে । বড় সুখ, বড় ব্যথা ।

তুই যে ফিরতে বলিস,কোথা যাবি?
ঘর কোথা? কোথা পাবি এরকম
পল্লবিত বিষের ভান্ডার?
কোথাও পাবিনা ।

চলে যাসনে অনন্ত, শোণ, এই দ্যাখ
আর মাত্র একটি গেলাস...
আর মাত্র একটি চুমুক ।
এ-চুমুকে নেশা হবে, তারপর,তারপর,
আমরা দু'জনে মিলে ফিরে যাবো ।
সত্যি ফিরে যাবো ।

ঘরে বুঝি খুব শান্তি? খু-ব ভালোবাসা?
সেই ভালো, একটু তাড়াতাড়ি পা চালা,
অনন্ত, একটু তাড়াতাড়ি চল...।